সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন সমাবেশে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়ার পরিচালনায় বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এশিয়ান টেভিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা ঢাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা হবিগঞ্জসহ সারাদেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com