বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে বিএনপির পরাজিত দু’প্রার্থী সমর্থকের মধ্যে সংঘর্ষ

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১০০৩ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বিএনপির পরাজিত ২ প্রার্থী রওশন মোশারফ শাবান ও হাবিবুর রহমানের সমর্থকের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ী ঘর ভাংচুর করা হয়। গতকাল রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের সমর্থক আজিমনগর লম্বাহাটির আছমল করিম গত সোমবার বাজারে আসার পথে অপর পরাজিত প্রার্থী রওশন মোশারফ শাবানার সমর্থক শরীফনগর গ্রামের সুজন মিয়া অতর্কিতভাবে হামলা চালিয়ে আছমলকে মারধর করে।
এর আগে রওশন মোশারফ শাবানার ছোট ভাই রুবেল এর নেতৃত্বে কিছু লোক খান সাহেব বাড়ীর ছাও মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে। এ ব্যাপারে আছমল আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গতকাল থানার এসআই সোহেল আহমদ ঘটনা তদন্ত করে আসার পর পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বিজিবি মোতায়ন রয়েছে। পরিস্থিতি থমথমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com