বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে মাটি চাপায় নিহত দুই পরিবারে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে নিহত দুই চা শ্রমিক পরিবারে ১৫ হাজার টাকা এবং আহত ৪ পরিবারে চিকিৎসার জন্য ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিহত দুই পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এ টাকা তুলে দেন। একই সাথে বর্তমানে চা বাগান এবং পাহাড়ী এলাকায় ঝুকি থাকায় সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের চা শ্রমিক মঙ্গল সাওতালের স্ত্রী বিশকা সাওতাল (২০) ও একই এলাকার খোকন মালের স্ত্রী আমুদিনি মালাসহ (২৪) ৭/৮ জন দুর্গম পাহাড়ী এলাকা চিপাটিলা নামক স্থানে মাটি কাটতে যায়। নিচের দিকে মাটি কাটার এক পর্যায়ে উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিমকা সাওতাল ও আমুদিনি মালা মারা যান। এ ঘটনায় আরো ৪ চা শ্রমিক আহত হয। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই পরিবার দাহ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ৪ জনের পরিবারকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com