রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে দু’পক্ষে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত মহিবুল হোসেন (৩৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মহিবুল হোসেন মিরাশী ইউনিয়নের লাতুরগাও গ্রামের মৃত মতলিব হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সাবেক মেম্বার আব্দুন নুরের সাথে নিহত মহিবুল হোসেনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ আগস্ট সকালে মহিবুল হোসেনের ধান জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিবুল হোসেনসহ ৫ জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে মহিবুল হোসেনে বড় ভাই মুক্তিযোদ্ধা সফিক মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে সিলেট মেডিকেলে মহিবুল হোসেন মারা যান। এব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com