রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিশারী স্কুলের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সড়কস্থ দিশারী কেজি এন্ড হাই স্কুলের উদ্যোগে গত বুধবার বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও চিত্রাংকণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সিলেট মদন মোহন কলেজের প্রভাষক ও দিশারীর প্রধান পৃষ্টপোষক মোহাম্মাদ যুননূরাইন চৌধুরীর সভাপতিত্বে ও দিশারীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ইসলাম তরফদার তনু, দিশারী উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, রেনেসা ট্রেনিং ইন্সিটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের মোঃ শাহীন, সমাজ সেবক শাহ ফারুক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com