রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাম জোটের দাবি দিবস পালিত ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়ান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোটাধিকার সহ-গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে শামিল হোন এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে খোয়াই ব্রীজ পয়েন্ট, মোতালিব চত্বর ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে দাবি দিবসের কর্মসূচী পালন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কমরেড হাবিবুর রহমান, তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, শিবলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- ডাঃ সুনিল রায়, সাহেব আলী, আহাদ মিয়া, সামছু মিয়া, কাজল মিয়া, আলী আহমদ, আলী হোসেন, মোঃ জসিম, ফারুক মিয়া, অর্জুন দাশ।
সভায় বক্তাগণ বলেন-নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে “নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার” গঠন করতে হবে। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। জনগণের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পূর্নগঠন করতে হবে। এসকল দাবি বাস্তবায়নে লুটেরা, ধনিক শ্রেণীর দ্বি-দলীয় অপরাজনীতির বাহিরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি উত্থান ঘটানোর জন্য সাধারণ জনগণকে বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com