বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওযামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশের বৃহৎ ও ঐহিত্যবাহী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটিকে ধরে রেখেছেন এর তৃণমূল নেতাকর্মীরা। তারাই আওয়ামী লীগের প্রাণ।
শুক্রবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে লাখাই উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন শত প্রতিকুলতা উপেক্ষা করে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছি। বিদ্যুৎ, কৃষি, শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার স্বপরে শক্তি হিসেবে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগকেই। তাই প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
এ সময় লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, জ্যোতিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, আব্দুল মতিন মাস্টার ও ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল মজিদ চৌধুরী শাকীল, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ আলমগীর প্রমুখ। সভায় লাখাই উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com