বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ের নোয়াগাঁওয়ে ফের সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক মাস ধরে নোয়াগাঁও গ্রামের পঞ্চায়েতের টাকা নিয়ে বিরোধের জের ধরে আরজু মিয়া ও ফরিদ মিয়া গংয়ের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় স্বাধীন মিয়া (৪৬), সজলু মিয়া (৫৫), খলিল মিয়া (২০) ও আব্দুল জব্বার (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা হলেন সোহাগ মিয়া (২০), শেও মিয়া (১৪), আঃ সালাম (৬০), ইয়াকুব মিয়া (৩৫), ইব্রাহিম মিয়া (২২), মনজুর মিয়া (২৫), শরিফ উদ্দিন (২২), সজল মিয়া (১৭) ও জুলেখা বেগম (৪৫) ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com