বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নাজিরপুরে প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড দেশে এসে মামলা করলেন স্বামী

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুরে প্রবাসির স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সঞ্জব আলী দেশে এসে ঘটনার ৩ পর অবশেষে মামলা দায়ের করেছেন। তবে কাউকে আসামী না করে অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় সঞ্জব আলীর স্ত্রী সাজেরা খাতুনের হাত পা মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এর পর সৌদি আরব প্রবাসি সঞ্জব আলীকে খবর দেওয়া হলে তিনি গতকাল মঙ্গলবার সকালে দেশে এসে এ মামলা দায়ের করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, নাজিরপুর, পইল, আসামপাড়া, তেঘরিয়া ও এড়ালিয়াসহ আশপাশের এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসে। টাকা পয়সার জন্য জুয়াড়িরা প্রায়ই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ ঘটনার পর থেকে অনেক জুয়াড়িরা আত্মগোপন করেছে।
সদর থানার ওসি শহিদুর রহমান জানান, মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com