বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে তহসিলদারকে মারপিটের ঘটনায় দুই বিএনপি নেতা কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ বিরামচর ভূমি অফিসের তহসিলদার রেজাউল করিম বাদল এবং তার সহকর্মীদের মারপিট করার অভিযোগে পুলিশের হাতে আটক বিএনপি নেতা ও তার ভাইয়ের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাদেরকে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগমের আদালতে সোপর্দ করলে তাদের পক্ষে জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত মঙ্গলবার রাত ১২ টায় দাউদনগর গ্রামের তাদের বাসায় শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান ও তার ভাই সৈয়দ শফিকুর রহমান।
আহত তহসিলদার রেজাউল করিম বাদল জানান, গত মঙ্গলবার দুপুর ১ টায় অলিউর রহমান ভূমি অফিসে গিয়ে অন্যায়ভাবে নামজারি করার জন্য তহসিলদার বাদলের ওপর চাপ দেন। এতে অপরাগতা জানালে অলিউর রহমান স্থানীয় কয়েকজন যুবক তহসিলদার ও সহকর্মীদের উপর হামলা চালায়। এ সময় অফিসে ভাংচুর ও লুটপাট করা হয়। এসময় তাদের হামলায় রোজাউল করিম বাদল, অফিস কর্মচারী ফরিদ মিয়া, জাকির হোসেন, দিলীপ কুমার আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পৌর মেয়র মোঃ ছালেক মিয়া ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে মঙ্গলবার রাতে বাদল বাদী হয়ে সৈয়দ অলিউর রহমান, শফিকুর রহমান, সৈয়দ রাসেল, সৈয়দ রিমেল ও সৈয়দ মোঃ রিপন মিয়াসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। রাতেই সৈয়দ অলিউর রহমান ও তার ভাই সৈয়দ শফিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। তিনি আরও জানান, সৈয়দ অলিউর রহমান ৫০৪০ নং দাগের খাজনা নেওয়ার জন্য তার ওপর চাপ দেন। ওই দাগটি সরকারি অধিগ্রহণভুক্ত হওয়ায় তিনি খাজনা নিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তাদের মারপিট করা হয়। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অফিসের নির্দেশে তিনি মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) জানান, মামালা পরপরই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরকে ধরতেও পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com