রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বাল্যবিবাহকে লালকার্ড দেখাল ছাত্রীরা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়েছে। একই সাথে ১৮ বছরের পূর্বে তারা বিবাহ করবে না বলেও শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ইনাতাবাদ পল্লী সমাজের উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা প্রশান্ত কুমার দেব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন, ব্র্যাকের ডি এম নুরুজ্জামান, নুরুল আশিকি, চুনারুঘাট ব্র্র্যাকের অল্লিকা দাশ, সহকারি শিক্ষক সুরঞ্জন দেব ও শেখ জামাল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com