শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ওলিপুরে বাস-ট্রাক সংঘর্ষ বাসের হেলপার নিহত

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে যাত্রীবাহি বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির মিয়া নাটোর জেলা সদরের ছাতরুইয়া গ্রামের আব্দুল হকের ছেলে ও বাসের হেলপার বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ছামী-জনি পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ওলিপুরে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মনির মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ৮ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ওসি আরও জানান, নিহতের লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com