বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজার সমর্থনে বানিয়াচংয়ের ৭ বাজারে গণসংযোগ ও পথসভা

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও হবিগঞ্জ জেলাকৃষক লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হুমায়ুন কবীর রেজার সমর্থনে বানিয়াচং উপজেলার একাধিক গ্রামে গণসংযোগ ও ৭টি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও পথসভাগুলোতে বক্তৃতা করেন আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। পথসভাগুলোতে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নেন।
গণসংযোগকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, শামাল হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক আজমান মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, জেলা কৃষক লীগ নেতা আজিজুল হাকিম, মুরাদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সৌকত আরেফিন, মন্দরী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com