বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সদর হাসপাতালে দালালের দৌরাত্ম বৃদ্ধি ॥ জড়িত ব্রাদার ও কতিপয় ডাক্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রোগীরা হাসপাতালে পৌছার পুর্বেই তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে জরুরী বিভাগে গিয়ে কোন মতে ডাক্তার দ্বারা ঔষধ লিখানোর পর দালালরা তাদের পছন্দ মত প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে নিয়ে যায়। ওইসব ক্লিনিকের মালিক ও ফার্মেসির মালিকরাও দালালদের জন্য রোগীদের স্লিপ থেকে টাকা আদায় করে রাখে। দিন শেষে দালালরা তাদের পাওনা বুঝে নেয়।
জানা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কিছু আসাধু ব্রাদার, ডাক্তার ও আত্মীয়দের যোগসাজশে বেশ কিছু প্রাইভেট ক্লিনিক ও ফার্মেসী গড়ে উঠেছে। দালালরা প্রতিদিন শহরের বিভিন্ন ক্লিনিকে পরিক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আর এ সুযোগে ক্লিনিকের মালিকরা হাতিয়ে নিচ্ছেন পরিক্ষার নামে অতিরিক্ত টাকা। দালালরা শুধু ক্লিনিকে নয় ঔষধের জন্য নিয়ে যাচ্ছে বিভিন্ন ফার্মেসীতে। আর ফার্মেসী গুলোর রয়েছে একাধিক দালাল। তারা তাদের ফার্মেসীর ঔষধ বেশি বেচাকেনার জন্য নিজস্ব দালাল নিয়োগ দিয়ে থাকে। দালালরা সারাদিন হাসপাতালের ভেতরে থাকে এবং ওইসব ব্রাদার ডাক্তারা, যখন দায়িত্বে থাকে তখন তারা তাদের নিযুক্ত দালালদের ইচ্ছে মত ব্যবহার করে থাকে এবং রোগীদের তাদের ফার্মেসিতে পাঠিয়ে দেয়। হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেলেও এ যেন দেখার কেউ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com