শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকরা হলেন-চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গুচ্ছগ্রামের মৃত আলী মিয়ার পুত্র সোহেল মিয়া (৩৪) ও পশ্চিম বড়াইল গ্রামের রহমত উল্লার পুত্র ফারুক মিয়া (২৭)। তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবার পরিমাণ ২০ পিস। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুনারুঘাট পৌর শহরের টু স্টার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মিয়া ও ফারুক মিয়া ওই সময় চুনারুঘাট পৌর শহরের টু স্টার হোটেলের সামনে ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছিল। এ খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাকৃত সোহেলের বিরুদ্ধে আরো ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com