রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ের সত্যজিত হত্যাকান্ড নবীগঞ্জের অরবিন্দু দাশে মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সত্যজিৎ দাশ হত্যা মামলায় অরবিন্দু দাশ (৩৩) নামে নবীগঞ্জের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার সম্পত্তি বিক্রি করে তা আদায়ের নির্দেশ দেয়া হয়। গতকাল বুধবার সকালে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অরবিন্দু নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের মনিন্দ্র দাশের ছেলে। নিহত যুবক সত্যজিৎ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নকুল চন্দ্র দাশের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১১ ফেব্র“য়ারি রাত ১০টার দিকে সত্যজিৎ দাশ নবীগঞ্জের চৌকি গ্রামের মাঠে কির্তন শুনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোজের ৩ দিনপর ১৫ ফেব্র“য়ারি বিকেলে গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন অনিকা রাণী দাশ বাদী হয়ে ১৬ ফেব্র“য়ারি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৩ জুন নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তদন্ত চলাকালে গ্রেফতারকৃত অরবিন্দু দাশ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে সত্যজিতের কাছে পাওনা এক হাজার টাকা না দেয়ায় তাকে হত্যা করেছে বলে স্বীকার করে। রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষির স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মামলার রায় ঘোষণা করেন।
মামলার অপর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণাকালে দণ্ডিত আসামি সত্যজিৎ দাশসহ ৪ জন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com