শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নবীগঞ্জের পুরানগাওয়ের জুয়েল নিরাপত্তাহীনতায়

  • আপডেট টাইম শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের জুয়েল মিয়া ও পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি নবীগঞ্জ থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, পুরানগাও গ্রামের আহাদ মিয়ার পুত্র আব্দুন নুর (৩২), উমরপুর গ্রামের মৃত তারা মিয়ার পুত্র বুলবুল মিয়া (৪৫) ও বুলবুল মিয়ার পুত্র আতিকুর মিয়া (২২) ও খালিক মিয়া (২০) এলাকায় বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার করে থাকে। জুয়েল মিয়া এর প্রতিবাদ করায় এরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জ বাজারে আলাপ করে তাদের কাজে বাধা দিলে জুয়েল ও তার পরিবারের সদস্যদের ডাকাতিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেবে। এবং পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করবে। তাদের হুমকীতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারের লোকজন। এতে তার ছেলে মেয়েরা বলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com