বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন মূলক রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শায়েস্তানগরস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুলহক ইমরানের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, সাংগঠণিক সম্পাদক রাজিব আহমেদ রিংগন সহ বৃন্দাবন সরকারী কলেজ, সদর থানা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com