শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহর থেকে মাদক ব্যবসায়ী কালাম আটক

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বড় পুকুরপাড় থেকে শহরের মাদক ব্যবসায়ী মোঃ কালাম মিয়া (৩২) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি (দক্ষিণ) মানিকুল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার দেহ তল্লাসী করে ৫২ পিস ইয়াবাহসহ কালাম আটক করা হয়। সে শহরের শায়েস্তানগর (ট্রাফিক পয়েন্ট) এলাকার মৃত টেনু মিয়া পুত্র। এ ঘটনায় এসআই করিম বাদী হয়ে মাদকদ্রব্য সংশোধনী আইন ২০০৪ এর ১৯ (১) ধারায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, আটককৃত কালাম ইতিপূর্বে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক হয়ে হাজতবাস করে। কিন্তু আইনের মারপ্যাচে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ডিবি ওসি (দক্ষিণ) মোঃ মানিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোঘণা করেছেন। জেলা থেকে মাদকনির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com