বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল সার্বজনীন শারদীয় দূর্গোৎসব

  • আপডেট টাইম শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন মা দুর্গা। মর্ত্যলোক থেকে চার সন্তানকে সাথে নিয়ে তিনি ফিরে গেলেন পতিগৃহে কৈলাসে। আর এরই সাথে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচদিনের সর্বজনীন মিলনমেলা ভাঙলো আজ। মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমীর সকল আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনার পর গতকাল পালিত হল বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা। পাঁচদিনের বাঁধভাঙ্গা আনন্দের পর ভক্তরা গতকাল বিজয়া দশমীর দিনে ছিলেন অশ্র“সিক্ত। মহালয়ার দিন শুরু হয়েছিল দেবীপ আর ১৫ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। এদিন সকাল ৯.৫৮ মিনিটে মন্ত্রপাঠের মাধ্যমে করা হয় দশমীবিহিত পূজা। এরপর মন্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।
ভক্তরা জানান, হৃদয়ে বেদনা থাকলেও রঙিন মুখে দেবীকে বিদায় জানাতে এই সিঁদুর খেলা। পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে বিসর্জনের জন্য নৌকায় তুলে দেওয়া হয়। দর্পণ বিসর্জনের মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শেষে মন্ডপগুলো থেকে সন্ধ্যায় শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জনের জন্য। এসময় ঢাক, ঢোল, কাঁসর আর ভক্তদের উলুদ্ধনিতে মুখরিত হয় সড়কগুলো। প্রতিমা ঘাটে নিয়ে আসার পর ধূপ ধুনো দিয়ে আরতিতে মেতে ওঠেন ভক্তরা। পরে দেবীকে নদীতে বিসর্জন দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com