রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা দ্বিগুন করা হবে-মেয়র গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা হতে পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা দ্বিগুন করা হবে। গতকাল পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়কালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ এ ঘোষনা দেন। সোমবার সকালে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে ওই মতবিনিময় সভায় বক্তব্যে মেয়র জি কে গউছ এ ঘোষণা দেন। তিনি বলেন আমি ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে হবিগঞ্জ পৌরসভায় অনেক ভাল ভাল কাজের প্রচলন করেছি। এ সকল ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়ার ফলে সারা দেশে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক সুনাম অর্জন করে। এ সকল কর্মসূচীর মাঝে অন্যতম হলো হজ্ব প্রশিক্ষণ, দরিদ্র বালকদের জন্য সুন্নতে খৎনা, ইফতার মাহফিল, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বছরে দুটি ঈদে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীভাতা প্রদানসহ নানা কর্মসূচী।
সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছের হাতে পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সম্মানীভাতা চালু করার জন্য মেয়র আলহাজ্ব জি, কে গউছের ভূয়শী প্রশংসা করে আগামী ঈদে এ ভাতা দ্বিগুন করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, এ ঘোষনার প্রেক্ষিতে আগামী ঈদে ইমাম ও খতিবগনের সম্মানীভাতা ২ হাজার থেকে ৪ হাজারে এবং মুয়াজ্জিনগনের ১ হাজার হতে ২ হাজার টাকায় উন্নীত হবে। সভা শেষে হবিগঞ্জ পৌসভার অগ্রগতি, পৌরবাসীর কল্যাণ তথা দেশের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com