শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উপ-সচিব পদে পদোন্নতি পেলেন নবীগঞ্জের সাবেক ইউএনও তাজিনা সারোয়ার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৭২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ারকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উল্লেখ্য, তিনি গত ২০১৬ সালের ৭ আগষ্ট নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার পদে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনসহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নবীগঞ্জে সততার সাথে দায়িত্ব পালনের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে পদোন্নতি দেয়া হয়। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জননী। তাঁর বাবা মোঃ সারোয়ার হোসেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। তাজিনা সরোয়ার উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com