রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে শেখ রাসেল সিক্সএ সাইড টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ‘শেখ রাসেল সিক্সএ সাইড’ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় ডিসিপি হাই স্কুল মাঠে এ ম্যাচের আয়োজন করে চুনারুঘাট শেখ রাসেল স্পোর্টিং ক্লাব। খেলা শেষে আলোচনা সভায় শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমান আলী, যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা নাজমুল ইসলাম বকুল, চুনারুঘাট ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মাসুম, ওয়াহিদুল ইসলাম এমরান। খেলায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বনাম গোগাউড়া আইডিয়াল ক্লাবের মুখোমুখি হয়। এতে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বিনা উইকেটে জয়ী হয়। বিজয়ীদের হাতে ট্রপি ও প্রাইজভন তুলে দেন পৃষ্টপোষক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীবসহ অতিথিবৃন্দরা। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে ‘চুনারুঘাট শেখ রাসেল স্পোটিং ক্লাব’ এর উদ্যোগে উক্ত টুর্নামেন্টের আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com