শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভাদৈই এলাকায় মাইক্রোবাস চালককে দুর্বৃত্তের ছুরিকাঘাত

  • আপডেট টাইম রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ খোয়াইর নদীর বাধে সোহেল মিয়া (৩০) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাত করেছে কয়েকজন দুর্বৃত্ত। এতে তার পেটের নাড়িভূড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র।
আহত সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সোহেল পশ্চিম ভাদৈ গ্রামে যায়। এ সময় সোহেল খোয়াইর বাধে যাওয়া মাত্র কয়েকজন তাকে ছুরি দিয়ে অর্তকিত আঘাত করে। পরে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন সদর হাসপাতালে এনে ভর্তি করে। খবর পেয়ে সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যান। তখন তার জবানবন্দি রেকর্ড করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। এ নিয়ে মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com