বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য শহরে মাধবী ফার্মেসীর বিল্ডিংয়ে দোকান নির্মাণের পায়তারা

  • আপডেট টাইম সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোস্ট অফিস এলাকার মাধবী ফার্মেসীর বিল্ডিংয়ে সুপ্রীম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের পাঁয়তারা অব্যাহত রয়েছে। হাজী সাহাব উদ্দিন নামে এক ব্যক্তি জোরপুর্বক ওই পাঁয়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের মরহুম মাওঃ আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ কুতুব উদ্দিন গংরা ওই জায়গার মালিক (স্বত্তদ্বার)। জায়গাটি নিয়ে সাব জজ-১ আদালতে একটি বাটোয়ারা মামলা হয়। যার নং ১১৯/৮১ইং। ২০০০ সালে উক্ত মামলায় সাব জজ আদালত কুতুব উদ্দিন গংদের পক্ষে রায় দেন।
পরবর্তীতে হাজী সাহাব উদ্দিন গংরা ২০০১ সালে হাইকোর্টে আপিল করেন। যার নং-এফএ-২৬০/০১ইং। ২০১৫ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে হাইকোর্ট আবারও কুতুব উদ্দিন গংদের পক্ষে রায় দেন। সাহাব উদ্দিন গংরা সুপ্রীম কোর্ট আদালতে সিভিল পিটিশন দাখিল করেন। যার নং-সিপি ২০২৫/১৫ইং।
আদালত লিভ টু আপিল মঞ্জুর করেন এবং ওই জায়গার উপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। যার নং সিএ-১৮০/১৭ইং। কিন্তু সুপ্রীম কোর্ট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গায় বার বার দোকান ঘর নির্মাণের পাঁয়তারা করছেন সাহাব উদ্দিন গংরা। সম্প্রতি আবারও একইভাবে দোকান ঘর নির্মাণের পাঁয়তারা করলে বাধা দেন কুতুব উদ্দিন গংরা।
এ ব্যাপারে কুতুব উদ্দিন গংরা অভিযোগ করে জানান, শুধু দোকান ঘর নির্মানের পাঁয়তারাই নয়, দোকানের ভাড়াটিয়াদের কাছ থেকে অতিরিক্ত জামানত (সিকিউরিটি) আদায় করার চেষ্টা করছেন সাহাব উদ্দিন। অন্যথায় ভাড়াটিয়াদের দোকান ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় আমরা শঙ্কিত হয়ে পড়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com