বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ পৌর এলাকার ৫ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৭৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ ও কৃষি পণ্য বিক্রির অপরাধে পোদ্দার বাড়ি এলাকার কৃষি বীজ ঘরকে ১ হাজার টাকা ও চৌধুরী বাজারের চাষী মিতাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশ ও ঢাকনাবিহীন খাবার বিক্রির অপরাধে সিরাজ হোটেলকে ২ হাজার ও নিউ মিতু হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শায়েস্তানগর বাজারে মূল্য তালিকা না থাকায় শেখ পোল্ট্রি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চৌধুরী বাজার ফাড়ি পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com