বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে দেবরের হাতে ভাবি খুন

  • আপডেট টাইম সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দেবরের দায়ের কোপে ভাবি মানছুরা আক্তার সুমী (২৫) খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে দেবর বুরহান উদ্দিন পলাতক রয়েছেন। গতকাল রোববার দুপুরে গুরুতর আহত অবস্থায় সুমীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সুমী উপজেলার মুড়িয়াউক পশ্চিমপাড় দেওয়ান বাড়ির আব্দুর রশিদ লিটনের স্ত্রী এবং একই গ্রামের সফিউল আলমের মেয়ে। স্থানীয়রা জানান, ১৬ ফেব্র“য়ারি সুমীর আপন চাচাতো ভাই মৃত তবারক হোসেনের ছেলে আব্দুর রশিদ লিটনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের পরিবারিক কলহ বাধে। এর জের ধরে গতকাল রোববার বেলা ১১টায় লিটনের ছোট ভাই বুরহান সুমীর মাথা এবং হাতে দা দিয়ে আঘাত করেন। এতে সুমী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সুমীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। সুমী পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, বুরহানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com