শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন রুখসানা জামান চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি নেত্রী এডভোকেট রুখসানা জামান চৌধুরী। তিনি গতকাল বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদের নিকট তার মনোনয়ন ফরম জমা দেন।
এডভোকেট রুখসানা জামান চৌধুরী হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খালেকুজ্জামান চৌধুরীর স্ত্রী। এই সুবাধে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমেও সামাজিক উন্নয়নে তিনি কাজ করছেন। রুখসানা জামান চৌধুরী হবিগঞ্জ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী। এর আগে তিনি জাতীয় মহিলা সংস্থার হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও দূর্বার নেটওয়ার্ক সিলেট বিভাগীয় কমিটির সভানেত্রীর দায়িত্ব পালন করেন। এসব সামাজিক সংগঠনের মাধ্যমে রুখসানা জামান চৌধুরী দারিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ঈদে ঈদ সামগ্রী নিয়ে হাজির হন দরিদ্র মানুষের নিকট। সহায় সম্ভলহীন অসংখ্যক পরিবারকে তিনি ঘর নির্মাণ করে দিয়েছেন। ফলে সাধারণ মানুষের নিকট রুখসানা জামান চৌধুরীর জনপ্রিয়তা রয়েছে। দল তাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com