বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আত্মীয়ের জানাযা পড়ে বাড়ি ফেরা হল না যুবক সাব্বিরের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৭২০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বালিখাল বাজার এলাকায় কাভার্ড-ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাব্বির আহমেদ (২৩) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাব্বির নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মাওঃ আব্দুল মোছাব্বিরের পুত্র এবং স্থানীয় বাজারে স্কয়ারের পণ্যের পরিবেশক। নিহত সাব্বির আহমেদ ইংল্যান্ডের মানসেষ্টার সিটির পার্লামেন্ট সদস্য সামছুদ্দিন আহমেদ (গইঊ) এর আপন ভাতিজা।
উল্লেখ্য, নিহত সাব্বির আগামী ১৪ ডিসেম্বর ইংল্যান্ডে এবং গুরুতর আহত তার চাচাত ভাই সানি আগামী ২৭ ডিসেম্বর পোলেন্ড যাওয়ার দিন তারিখ ঠিক করা ছিল। এ সময় সাব্বির ও তার সাথে মোটর সাইকেলে থাকা চাচাত ভাই এবং মামা গুরুত্বর আহত হয়েছেন। নিহত সাব্বির আহমেদ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের মৃত মোতাব্বির হোসেনের পুত্র।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করেন। আহতরা হলো, নিহতের চাচাত ভাই একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র সানি (২৭) এবং নিহতের মামা বাহুবল উপজেলার গ্রামের মৃত মগবুল হোসেনের পুত্র ধন মিয়া (৪৫)। কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব আহত সানি ও ধন মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। বুধবার বিকাল এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মামুন মিয়ার দাফন সম্পন্ন করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (চট্ট মেট্টো ট ১১-৭১৫৩) তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এ সংঘর্ষে সাব্বিরে কাভার্ড ভ্যান চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় এক ঘন্টা ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোঃ ফিরোজ আল মামুন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com