শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ব্যবসায়ীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৯৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের ব্যবসায়ী কাভার্ডভ্যান চাপায় নিহত সাব্বির আহমেদ এর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সাতাইহাল ফুটবল মাঠে নিহত সাব্বিরের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, বুধবার দুপুরে হবিগঞ্জে এক আত্মীয়ের জানাযার নামাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বালিখাল এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com