শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বিজিবির হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট গাজিপুর ইউনিয়নের বাসুল্লা চৌমুহনী এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ আবজল (৩০) ও ফারুখ (৪৯) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাদক ব্যবসায়ী আবজল গাজিপুর ইউনিয়নের ময়নাবিল গ্রামের মৃত জয়নাল মিয়ার পুত্র এবং ফারুখ গোবরখলা গ্রামের ছন্দ মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার আসামপাড়া বাল্লা সীমান্ত বডারগার্ড ৫৫ বিজিবি নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। বিজিবির নায়েক রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ীদের হাতে নাতে থেকে আটক করা হয়। তিনি আরো বলেন, আবজল দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে দীর্ঘ দিনব্যাপী ইয়াবা, গাঁজা, ভারতীয় মদ এবং বিড়ি সহ সব ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এরপর থেকেই আবজল এবং তার সহযোগীদের ধরতে বিজিবি বিভিন্ন কুশলতা অবলম্বন করে তার উপর নজরদারি রাখে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বিজিবি আসামীদের বিকেলে সাড়ে ৪ টায় থানায় হস্তান্তর করেছে বিজিবি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com