শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বেপরোয়া বাসের ধাক্কায় শুটকি ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বেপরোয়া বাসের ধাক্কায় এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম হরেন্দ্র দাস (৭০)। তিনি উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, সকাল ১১টার দিকে হরেন্দ্র দাস আন্দিউড়া বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী হাসপাতালে গিয়ে বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের ব্যবস্থা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com