শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় জেলা পরিষদ সদস্য আশিক কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলম বাজারে দিনে দুপরে রাসেল মিয়া নামে এক যুবককে হত্যা অভিযোগে দায়েরকৃত মামলা হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আশিক মিয়া (৪০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আশিক মিয়া হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের মৃত ইছাদ আলী ওরফে ডেঙ্গু মিয়ার পুত্র ও ১১নং মন্দরী ইউনিয়নের চেয়ারম্যার আহাদ মিয়ার ছোট ভাই। সম্প্রতি হবিগঞ্জ শহরতলীর আলম বাজারে ওই গ্রামের লাল মিয়ার পুত্র রাসেল মিয়া (২৫) সংঘর্ষে নিহত হয়। এ ঘটনায় হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আশিক মিয়াকে আসামী করা হয়। তিনি গতকাল আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর কোর্টের সিএসআই কাজী কামাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com