বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দলীয় নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রার্থী এনামুল হক সেলিমের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম গতকাল দিনভর হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল, পুলিশ লাইনস, গোপায়াসহ তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার মধ্যে সকালে জেলা ওলামা দল এর সাথে মতবিনিময়, বিকালে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ সোহেল এর উদ্দ্যোগে মিলাদ মাহফিল সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুর রহমান এর বাড়ীতে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সময় সেলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিএনপি দলীয় প্রার্থী হিসাবে হবিগঞ্জ ৩ আসনে কেন্দ্র থেকে আমাকেসহ দুই জনকে মনোনয়ন দাখিলের পত্র দেওয়া হয়েছে। দু’জনই বৈধ প্রার্থী হিসাবে প্রতিযোগিতায় আছি। কিন্তু প্রতীক একজনকেই বারাদ্দ করা হবে, তাই যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হোক না কেন ঐক্যবদ্ধভাবে সকলে দলের পক্ষে কাজ করতে হবে। কারন আগামী নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচনই নয়, এটি একটি সামগ্রীক আন্দোলন। এই আন্দোলনে বিজয়ী হয়ে দেশের হারানো গনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের প্রেরণার উৎস জননেতা তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে। এই আন্দোলন এর মাধ্যমে দেশের ভবিষ্যত প্রজন্মের চেতনা “বাংলাদেশ মেরামত” এর ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com