শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে নছিমন চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নছিমন গাড়ির চাপায় প্রাণ গেল এক কলা ব্যবসায়ীর। এতে আহত হয়েছে আরো ২ জন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাজিগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে।
সুত্রে প্রকাশ, ওই সময় বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত উপেন্দ্র কুমারের পুত্র বিষ্ণুপদ দাশ (৫০) স্থানীয় মার্কুলী বাজারের যাবার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তায় হাটার সময় তার পিছন দিক থেকে মার্কুলী গামী নছিমন গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় আরও ২ জন পথচারী আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিষ্ণুপদ দাশকে মৃত বলে ঘোষনা করেন। নিহত বিষ্ণপদ দাশের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com