বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আবু জাহিরের সমর্থনে মহিলা আওয়ামীলীগের গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার নারায়নপুর, বাতিরপুর, আনোয়ারপুর, যশের আব্দাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে ভোটারদের কাছে এমপি আবু জাহিরকে ভোট দিয়ে নির্বাচিত করার যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের এমন কোনও গ্রাম নেই যেখানে এমপি আবু জাহিরের উন্নয়নের ছোয়া লাগেনি। নতুন সড়ক নির্মাণ এবং মেরামতের মাধ্যমে যোগাযোগ ক্ষেত্রে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাস্টার্স চালুসহ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করায় গ্রামের অস্বচ্ছল পরিবারের সন্তানরাও হবিগঞ্জে থেকেই উচ্চ শিক্ষা লাভ করতে পারছেন। এর ধারাবাহিকতা রক্ষা আবারো তাকে ভোট দেয়ার অনুরোধ জানান তারা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি খুদেজা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি রেবা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেফা আক্তার, পৌর মহিলা শ্রমিক লীগের সভাপতি মিনারা বেগম, যুব মহিলা শ্রমিক লীগ নেত্রী খালেদা বেগম, হাবিবা বেগম, শেফা আক্তারসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com