বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে গণসংযোগকারে মহিলা আওয়ামী লীগ ॥ আবু জাহির এই এলাকাকে নিয়ে গেছেন উন্নয়নের পথে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর উন্নয়ন বার্তা প্রচার অব্যাহত রেখেছে মহিলা আওয়ামী লীগ। প্রতিদিনই শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন নারী নেত্রীরা।
গণসংযোগকালে তারা বলেন, বিএনপি-জামায়াতের আমলে সারাদেশের ন্যায় পিছিয়ে পড়েছিল হবিগঞ্জও। বিগত ১০ বছরে এমপি আবু জাহির এই এলাকাকে নিয়ে গেছেন উন্নয়নের পথে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের স্বার্থে আগামী নির্বাচনেও এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করা প্রয়োজন।
গতকাল হবিগঞ্জ শহরের রাজনগর, টাউন হল এবং মহিলা কলেজ রোড এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, তাহেরা চৌধুরী, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, শাহানারা চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন্নেছা মজু, সহ-সভাপতি খুদেজা বেগম, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শেফা আক্তার, মহিলা শ্রমিক লীগ নেত্রী শেফা আক্তার, মহিলা শ্রমিক লীগ নেত্রী মিনারা বেগম, তাহমিনা বেগমসহ মহিলা আওয়মাী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com