রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজ মহান বিজয় দিবস ॥ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • আপডেট টাইম রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালী জাতীর বিজয় আর গৌরবের দিন। এই দিনটিতেই বাঙালী জাতির তাদের নিজস্ব সত্ত্বার অধিকারী হয়। ব্রিটিশ আর পাকিস্তানের ২’শ বছরের শাসন শোষন আর নির্যাতনের হাত থেকে মুক্ত হতে ১৯৭১ সালে দীর্ঘ ৯টি মাস পাক হায়েনাদের সাথে যুদ্ধ করে আজকের এই দিনে ছিনিয়ে আনে লাল সূর্যে রক্তে রঞ্জিত পতাকা। বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে আমরা দারিদ্র হতে পারি, আয়তনে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে ছোট নই, অবহেলার নই। বিজয় দিবস বাঙালিদের দিয়েছে এক নতুন জীবন, নতুন চেতনা, রচনা করেছে বাঙালীর নতুন ইতিহাস। হাজারো বছরের শ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালী দেশ শত্র“মুক্ত করতে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে স্বাধীনতা। পরাধিনতার শৃংঙ্খল ভেঙ্গে নয় মাস রক্তক্ষয়ী শসস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ইজ্জতহানির মধ্য দিয়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। বাংলা পায় তার নিজস্ব ভূখন্ড, স্বার্বভৌমত্বের স্বাধীনতা। জনতা পায় তাদের নিজস্ব অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, দূর্জয় স্মৃতি সৌধ শহীদ মুক্তিযোদ্ধার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকালে স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com