বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে নৌকার প্রচারণায় মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট মাহবুব আলীর বিজয় সুনিশ্চিত করতে গতকাল (১৯ ডিসেম্বর) বুধবার বিকালে চুনারুঘাট পৌর শহরে গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ। পৌর শহরে গণসংযোগ ও প্রচার প্রচারণা শেষে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। তিনি এ সময় বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সঙ্গেই থাকতে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক টিপু সুলতান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আয়েশা আক্তার বকুল, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর ফেরদৌস আক্তার বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া মাস্টার, জেলা পরিষদের সদস্য সালেহা আক্তার চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোশেদা আক্তার রুবি, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন, সদস্য রুমন তালুকদার, মিপ্তা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মাসুম, সাইফুল ইসলাম শিমু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, শেখ কামাল, জাহাঙ্গীর তরফদার, রাকিব, মার্জান, সাগর, রাকিব তালুকদার, অনিক, আরিফসহ ১০টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেত্রীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com