বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তারা ভর্তি হয়। অসুস্থরা হল, নুসরাত জাহান, শাহিনা আক্তার লিজা, ফারজানা ইয়াসমিন, বিলকিছ আক্তার, পলি আক্তার, শম্পা আক্তার, আলেয়া আক্তার, চাদনী আক্তার ও দীপা বিশ্বাস। অসুস্থ নুসরাত জাহান জানান, বৃহস্পতিবার রাতে নার্সিং ইনস্টিটিউটে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল থেকে একে একে ১০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি ইনস্টিটিউটে জানালে কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান জানান, খাবারে বা পানিতে জীবানু থাকার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা করছি। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারো অবস্থায় আশঙ্কাজনক নয়। অভিযোগ রয়েছে সম্প্রতি নার্সিং ইন্সটিটউটের সুপার প্রায়ই নি¤œমানের খাবার পরিবেশন করছেন। কিন্তু এ ব্যাপারে কেউ মুখ খুললে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com