বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শোয়েবের মৃত্যু ॥ এলাকায় শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৬৮৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্র শাহ শোয়েব উজ্জামান ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে গ্রামবাসীসহ ৯৫ ব্যাচের সহপার্টিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সুত্রে জানা যায়, গত ২ জানুয়ারী রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের বাসিন্দা সিলেট এমসি কলেজের ছাত্র শাহ শোয়েব উজ্জামান একটি টমটম যোগে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত সড়কে রাজাবাদ কবরস্থান নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর টমটম গাড়ীকে চাপা দিলে শাহ শোয়েব উজ্জামানসহ ২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়েবকে আশংখাজনক অবস্থায় সিলেট প্রেরন করেন। ঘটনার দিন থেকেই আহত শোয়েবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’তে রাখা হয়। দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরে গ্রামবাসীসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৯৫ ব্যাচের বন্ধুদের মধ্যে মোঃ রুবেল মিয়া, উত্তম কুমার পাল হিমেল, আশফাকুজ্জামান চৌধুরী, আব্দুল মজিদ, এলেমান চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com