শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হাজী চেরাগ আলী কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি হাজী চেরাগ আলী কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ হুমায়ুন রশীদ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সদস্য জিতু মিয়া, হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতির সভাপতি কাজল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিদুল ইসলাম মুকিদসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ৩ তলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা নির্মাণ কাজটি সম্পন্ন করছে হবিগঞ্জ জেলা পরিষদ। নির্মাণ কাজ উদ্বোধনের প্রাক্কালে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় এমপি আবু জাহিরকে অভিনন্দন জানান। এ সময় অতীতের ন্যায় উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন এমপি আবু জাহিরসহ উপস্থিত সকলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com