শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

“আলোর ফেরিওয়ালা” এখন মাধবপুরে

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধানমন্ত্রী উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন করতে আলোর ফেরিওয়ালা এখন মাধবপুর উপজেলায়। ফোন করার ৫ মিনিটেই বিদ্যুত দেয়ার প্রতিশ্র“তি নিয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুরে ‘আলোর ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ মোশারফ হোসেন, ওয়ার ইন্সপেক্টর আব্দুল সালাম, সহকারী হিসাব রক্ষক মোঃ নজরুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক মাখন চকদার প্রমূখ।
বিদ্যুৎ কর্মকর্তারা জানান- ভ্যান অথবা টমটম (অটোরিক্স) দিয়ে বিদ্যুৎ ফেরি করে রাজপথে ঘুরছেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। কাগজপত্র রেডি করে ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ নিয়ে হাজির হন সবুজ কোকিলরা। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০ টাকা দিলেই সাথে সাথে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com