রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের মিরপুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের মিরপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের যেকোন এক সময় ট্রাকের চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রাক লাশটিকে এমনভাবে বিকৃত করেছে যে চেনার কোন উপায় নেই। তবে স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় একজন পাগল লোক ছিল। যার কোন পরিচয় নেই। সকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা। হয়তোবা পাগল লোকটি হতে পারে। এছাড়া ওই ব্যক্তির পড়নে সাদা শার্ট ও লুঙ্গি ছিল। বৃহস্পতিবার বিকালে ময়না তদন্ত শেষে লাশটি আনজুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com