রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৬ মামলায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫০ নেতাকর্মীর জামিন

  • আপডেট টাইম বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে হবিগঞ্জে নির্বাচনী সহিংসতার অভিযোগে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার ভোট কেন্দ্রে হামলার ঘটনায় সন্ত্রাসী আইনে দায়েরকৃত মামলা ও শায়েস্তাগঞ্জ আওয়ামীগের অফিস সহ পৃথক ৬টি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. রইছ উদ্দিন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের একটি বেঞ্চ এবং বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুছ জামানের অপর একটি বেঞ্চ তাদের জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জে সংসহিতার অভিযোগে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে ৬টি মামলা করেন। গতকাল মঙ্গলবার আসামীরা আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের দু’টি বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং পরবর্তীকালে হবিগঞ্জ জজকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। আদালতে জামিন প্রাপ্তরা হলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেল যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন টিটু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদদক এম হাফিজুল ইসলাম হাফিজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর শ্রমিকদল সভাপতি শেখ আব্দুল হান্নান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com