সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন শেখ আবু মোঃ ফয়সাল আহ্বায়ক ও সাখাওয়াত হোসেন সেতুকে যুগ্ম আহ্বায়ক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ আবু মোঃ ফয়সালকে আহ্বায়ক ও মোঃ সাখাওয়াত হোসেন সেতুকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার বৃন্দাবন সরকারী কলেজ শাখার অনুমোদন করেছে জেলা কমিটি।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি স্বাক্ষরিত ছাত্রলীগের একটি প্যাডে গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০১৯ইং এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যে নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে : মোঃ আসিফ চৌধুরী, সারোয়ার হোসেন, হামিদুর রহমান জুনু, মোঃ শাহিন মিয়া, হারুন মিয়া, মোঃ মমিন মিয়া, মোঃ শাহজাহান মিয়া, নাছির উদ্দিন জসিম, মোছাব্বির হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুল আলীম তালুকদার, মুবিন মিয়া, তোফাজ্জুল হোসেন, আমিনুল ইসলাম, সুজন হাওলাদার, সেকুল ইসলাম।
এদিকে নবগঠিত বৃন্দাবন সরকারী কলেজ কমিটির আহ্বায়ক শেখ আবু মোঃ ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন সেতু নেতৃত্বে রাতেই হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আবু জাহির ছাত্রলীগকে শক্তিশালি করণে ঐক্যবদ্ধ হয়ে করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
পরে রাত ১০ টার কলেজ নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পড়ে সকল নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রকৃতিতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এ ব্যাপারে নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ আবু মোঃ ফয়সাল বলেন, দীর্ঘদিন পর কমিটি পেয়ে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দিত। দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া আশিবাদ ও সহযোগিতা কামনা করেন।
শেখ আবু মোঃ ফয়সাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতে শেখ হাসিনার চলার পথকে মসৃণ করতে ছাত্রলীগ বুজের তাজা রক্ত ঢেলে দিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com