বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে অপহরণের অভিযোগে আঃ মালেকের ২ দিনের রিমান্ড

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অপহরণ মামলার অভিযোগে চুনারুঘাট সদর পোস্ট অফিসের পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া (৪৫) কে দুই দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত সোমবার হবিগঞ্জের সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ভিকটিম উদ্ধার না হওয়ায় আসামী আঃ মালেককে পুলিশ হেফাজতে দুই দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌর শহরের গোগাউড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে রাজীব এর বিরুদ্ধে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বছরের ১৮ নভেম্বর একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নং-৩৮৩/১৮ইং। এদিকে পোস্টাল অপারেটর আঃ মালেক মিয়া গত ১১ ফেব্র“য়ারি হবিগঞ্জের শিশু নির্যাতন আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন এবং তার ছেলে হাজির না হওয়ায় রাজিবের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলার অন্য আসামী পারভীন আক্তার ২ মাস জেল কেটে বর্তমানে জামিনে রয়েছেন। মামলার মূল রহস্য উদঘাটন, ভিকটিম উদ্ধার ও প্রকৃত অপরাধী সনাক্ত করণসহ গ্রেফতারের নিমিত্তে এবং সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার যতেষ্ট কারণ রয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী আসামী মোঃ মালেক মিয়াকে ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন প্রার্থনা করেন। দু’পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর প্রায় সকাল ৯টার দিকে ভিকটিম পরিক্ষার দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ভিকটিমকে অপহরণ করা হয়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপরহণ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com