রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুরাসুন্দা থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে পুরাসুন্দা এলাকায় বিপুল পরিমান ইয়াবাসহ আলামিন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অপর সহযোগি মোটর সাইকেল যোগে পালিয়ে গেছে। গতকাল সোমবার দুপুর ২টায় শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের রইছ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলামিনসহ তার সহযোগিরা বিভিন্ন স্থানে মাদক পাচার করে যুব সমাজ ধ্বংস করছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। ওসি আরও জানান, আজ আলামিনকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com