বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দানিয়ালপুর থেকে ডাকাত মামুন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৭৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুর থেকে ডাকাত মামুন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। গত বুধবার রাতে সদর থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দানিয়ালপুরে অভিযান চালায়। এ সময় ডাকাত মামুন এএসআই বিল্লালকে রামদা দিয়ে একটি কুপ মারে। এতে তার আঙ্গুলে আহত হন। বিল্লাল জীবনের ঝুকি নিয়ে মামুনকে গ্রেফতার করেন। তখন তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মামুন একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে এতদিন আত্মগোপনে ছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামুন দানিয়ালপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com