সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) ওরস সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামে খাদেম মোঃ হানিফ মিয়ার উদ্যোগে ২ দিন ব্যাপী ১৫তম বার্ষিক খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) ওরস মোবারক শুক্রবার সম্পন্ন হয়েছে। গত ৮ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২ দিনব্যাপী ওরস মোবারক গতকাল শুক্রবার রাতে সম্পন্ন হয়। চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের বড়াইল গ্রামের বাসিন্দা খাদেম মোঃ হানিফ মিয়ার বাসভবনের সামনে প্রতিবছরই খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) এর ওরস মোবারক পালন করে আসছেন। খাদেম হানিফ মিয়া জানান, প্রতি বছর বিভিন্ন স্থান হতে আগত অনেক মুরিদান ও আশেকান ভক্তরা উক্ত খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) ওরস মোবারকে যোগদান করে থাকে। বৃহস্পতিবার দুপুরে আগত মেহমান ও গরীব দুঃখীদেরকে দাওয়াত খাওয়ানো হয়। পবিত্র ওরস মোবারক উপলক্ষে সারা দিন কোরআন খতম, জিকির আসকার, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওরস মোবারকের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন- ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, বিশিষ্ট মুরুব্বি আলাউদ্দিন, মাসুক মিয়া মাস্টার, জাহাঙ্গীর মাষ্টার, সাংবাদিক এস এম সুলতান খান, মোঃ আতাউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com